গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home West Medinipur ফটো তুলতে এসেছিলেন মুখ্যমন্ত্রী, বিজেপিই করবে ঘাটাল প্ল্যান: শুভেন্দু

    ফটো তুলতে এসেছিলেন মুখ্যমন্ত্রী, বিজেপিই করবে ঘাটাল প্ল্যান: শুভেন্দু

    0
    441
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় ফটো তুলে চলে গিয়েছেন, ছাব্বিশে ক্ষমতায় আনলে ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপিই করবে। ঘাটাল পরিদর্শনে গিয়ে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
    তিনি বলেছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন কেলেঘাই নদী সংস্কারের কাজ তিনি করেছেন। আসলে ওই কাজ হয়েছিল বাম আমলে। ঘাটালের হাসপাতাল মোড় থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিলও করেছেন শুভেন্দু অধিকারী। এখনও বহু জায়গা জলের তলায়। নৌকাতেই যাতায়াত চলছে। এই অবস্থায় ঘাটালে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পরিসংখ্যান তুলে ধরে বন্যাত্রাণ নিয়েও রাজ্যের কাছে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তিনি আরও বলেছেন মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার কথা বলছেন। তাঁদের মাসিক হাজার টাকা ভাতা দেবেন।
    এবিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এই পরিযায়ী শ্রমিকরা গুজরাট, দিল্লিতে মাসে ১ লাখ টাকার বেশি রোজগার করেন। সেই টাকা দিয়ে বাংলায় এসে জমি কেনেন।