গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ট্রাম্পের কাছেও ৫০ শতাংশ শুল্ক আদায় উচিত : শশী 

    ট্রাম্পের কাছেও ৫০ শতাংশ শুল্ক আদায় উচিত : শশী 

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও ভারতের উচিত ৫০ শতাংশ শুল্ক আদায় করা। এমনটাই দাবি করেছেন কেরলের তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর।
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শশী থারুর প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির বিরুদ্ধে শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর কথাও বলেছেন। তাঁর কথায়, প্রেসিডেন্ট ট্রাম্পের এই অযৌক্তিক চাপের মুখে এখন রুখে দাঁড়াতে হবে ভারতকে।
    তাদের ঘাড়েও চাপাতে হবে বদলা-শুল্ক। এছাড়াও আমেরিকাকে পাশ কাটিয়ে ভারতীয় পণ্য বিক্রির বিকল্প বাজার খুঁজে নিতে হবে সরকারকে। থারুর বলেছেন, তিনি মনে করেন ট্রাম্পের এই ধরনের পদক্ষেপ অযৌক্তিক, অনুচিত এবং বিভিন্নভাবে বেঠিক।