
দিল্লি পৌঁছেই দলের সাংসদদের নিয়ে বৈঠক করেছেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লিতে তৃণমূলের সমস্ত সাংসদদের নিয়ে রুদ্ধদ্বার এই বৈঠকে এসআইআর সহ ভিনরাজ্যে বাঙালি হেনস্থার ইস্যুতে আলোচনা হয়েছে।
সূত্র মারফত খবর, দিল্লিতে বৈঠকে দলের সাংসদদের একাধিক অভিযোগ ,অনুযোগ শুনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বস্তুত, লোকসভার দলনেতা নির্বাচিত হওয়ার পরই নতুন উদ্দ্যমে কাজ শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে নতুন মুখ্য সচেতক তথা বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং ডেপুটি মুখ্য সচেতক বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়ও এই বৈঠকে উপস্থিত থেকে আগামীদিনে দলের রণনীতি ঠিক করার বিষয়ে মতামত দিয়েছেন।
