সঞ্জয়ই দোষী, সিবিআই-র দাবিতে নারাজ নির্যাতিতার পরিবার

0
131
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
তাঁদের মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র দোষী সঞ্জয় রায়ই। সিবিআই-র এমন দাবি পর অখুশি আর জি কর-র নির্যাতিতার পরিবার। দিল্লিতে গিয়ে সিবিআই-র ডিরেক্টর সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নিহত তরুণী চিকিৎসকের বাবা এবং মা।
এরপরই সংবাদমাধ্যমের সামনে তাঁরা দাবি করেছেন সঞ্জয় রায় যে একমাত্র দোষী তা তাঁরা মানতে নারাজ এবং এইটা একপ্রকার অসম্ভব। নির্যাতিতার বাবা বলেছেন, কলকাতা থেকে তাঁরা ছুঁটে এসেছিলেন সঠিক ন্যায়বিচার-র লক্ষ্যে কিন্তু সিবিআই যেনতেন প্রকারে তাঁদের কে একটাই কথা বলে গেছেন তাঁদের মেয়ের ধর্ষণ ও খুনের কাণ্ডে দোষী একমাত্র সঞ্জয় রায়ই। তাঁর আরও দাবি, তথ্যপ্রমাণ নেই সিবিআই-র কাছে, সেই কারণে তারা কাউকে গ্রেফতার করতে পারছেন না।
এরপরই নির্যাতিতার বাবার প্রশ্ন এরকম সিবিআই রেখে লাভ কি ? যাঁদের কাছে কোনও তথ্যপ্রমাণ নেই। তাঁর আরও দাবি, কোর্টে মামলার শুনানিতেও সিবিআইয়ের আইনজীবী এবং ইনভেস্টিগেশন অফিসার কোনও কাগজ ছাড়া চলে যায়। এইটা গাফিলতি ছাড়া আর কি ?