গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ফের কপিল শর্মার ক্যানাডার ক্যাফেতে গুলি

    ফের কপিল শর্মার ক্যানাডার ক্যাফেতে গুলি

    0
    89
    ছবি সৌজন্যে : এক্স
    কপিল শর্মার ক্যানাডার ক্যাফেতে ফের গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত মাসের ৯ জুলাই একদল দুষ্কৃতী কপিলের ক্যাফে লক্ষ্য করে অতর্কিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।
    সেই হামলার দায় নিয়েছিল হরজিৎ সিং লাড্ডি নামে নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠন, বাব্বর খালসা ইন্টারন্যাশনাল-এর সদস্য। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বৃহস্পতিবারও। খালিস্তানি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ এই হামলার দায় স্বীকার করেছে। সোশাল মিডিয়ায় একটি পোস্টে লেখা হয়েছে, জয় শ্রীরাম। সৎশ্রী আকাল। রাম রাম জানাই সব ভাইদের।
    আজ সারেতে অবস্থিত কপিল শর্মার ক্যাপস ক্যাফ-এ গুলি চলেছে। এতেও যদি উনি পাত্তা না দেন, তাহলে এরপর হামলা হবে মুম্বইয়ে।