গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ১ লক্ষের বেশি ভোটচুরি, নৈশভোজ জানালেন রাহুল গান্ধী

    ১ লক্ষের বেশি ভোটচুরি, নৈশভোজ জানালেন রাহুল গান্ধী

    0
    85
    ছবি সৌজন্যে : এক্স
    ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে ভোট কারচুপির সুসংগঠিত ষড়যন্ত্র-এর অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। তাঁর ডাকা নৈশভোজে ইন্ডিয়া জোটের ৫০ জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন, সেখানেই জানিয়েছেন ১লক্ষেরও উপর ভোটচুরি হয়েছে।
    সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে মিলে জাতিয়াতির অভিযোগও এনেছেন কংগ্রেস সাংসদ। বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুর বিধানসভা এলাকায় ১লক্ষ ২৫০টি জাল ভোট তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
    রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপি মহাদেবপুর বিধানসভা আসনে ১ লক্ষ ১৪ হাজার ৪৬ ভোটের অস্বাভাবিক লিড পায়, যার ফলে মাত্র ৩২ হাজার ৭০৭ ভোটে তারা বেঙ্গালুরুর সেন্ট্রাল আসনটি জেতে। অথছ বাকি বেশিরভাগ সেগমেন্টেই কংগ্রেস এগিয়ে ছিল।