
যথাযোগ্য মর্যাদায় বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বিশ্বভারতী, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি সহ রাজ্যের সর্বত্র। এদিন প্রথা মেনে বিশ্বভারতীর গৌরপ্রাঙ্গণে বৈতালিক, বিশেষ উপাসনা এবং কবিকে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠার শুরু হয়।
কবির প্রয়াণ দিবসে বিশেষ উপাসনার উপস্থিত ছিলেন উপচার্য প্রবীণ কমার ঘোষ, শিক্ষক, কমা, পড়ুয়া, আশ্রমিকেরা। এদিন সঙ্গীত পরিবেশন, বৈদিক মন্ত্র পাঠের মধ্যে দিয়ে কবিকে স্মরণ করা হয়ছে। এরপর সমবেত পড়ুয়া অধ্যাপক, কর্মী, রবীন্দ্রভবনের কবির বাসভবন উদয়নগহে কবির ব্যবহৃত চেয়ারে পুস্পার্ঘ্য অর্পণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে। কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর মূর্তিতে ফুলে মালায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
পাশাপাশি আসানসোল পুরসভার পক্ষ থেকে কবিগুরুর আবক্ষ মূতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়েছে। এক্স হ্যান্ডেল পোস্টে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







