
মধ্য বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে এরাজ্যের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে।
দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় শনিবার পর্যন্ত ভারী বষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপর আবহাওয়া দফতর। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। গাঙ্গেয়া পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার ওপর একটি আপার এয়ার সার্কুলেশন অবস্থান করায় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে। মূলত এই কারণের রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বৃষ্টি সতর্কতা থাকছে। একই ছবি দেখা যেতে পারে মালদহ, দুই দিনাজপুরে।
সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার পর্যন্ত মূলক উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।






