নতুন আয়কর বিলে সায় মন্ত্রিসভার, সোমবার পেশ সংসদে

0
86
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি সংসদে পেশ হওয়া নতুন আয়কর বিলের সংশোধিত ও পরিমার্জিত সংস্করণ পেশ হতে চলেছে আগামী সোমবার। সরকারি সূত্রে খবর জানা গিয়েছে, ক্যাবিনেট সংশোধিত আয়কর বিল, ২০২৫ কে অনুমোদন দিয়েছে। এই নতুন সংস্করণে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বাধীন সিলেক্ট কমিটির অধিকাংশ সুপারিশই যুক্ত হয়েছে।
এর আগে বাজেট ২০২৪-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন আয়কর আইন ১৯৬১-কে সরিয়ে দিয়ে এক নতুন সংক্ষিপ্ত, সহজবোধ্য এবং মামলা মোকদ্দমাহীন করব্যবস্থা চালু করা হবে। সেই লক্ষ্যে ২০২৫ সালের আয়কর বিলটি ফেব্রুয়ারিতে লোকসভায় পেশ করে তা বিশদ আলোচনার জন্য সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছিল।
সেই কমিটি দীর্ঘ পর্যালোচনা ও স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে গত ২১ জুলাই লোকসভায় ৪ হাজার ৫৮৪ পাতার বিশাল রিপোর্ট জমা দেয়। রিপোর্টে মোট ২৮৫টি সুপারিশ রাখা হয়, যার মূল লক্ষ্য-কর ব্যবস্থার সরলীকরণ, আইনকে আরও বোধগম্য করা এবং করদাতাদের হয়রানি কমানো।