চিতা ও চেতককে বিদায় জানাচ্ছে সেনা

0
121
ছবি সৌজন্যে : এক্স
চলতি আর্থিক বছরের মধ্যে পুরোপুরি অবসরে চলে যাবে ভারতীয় সেনাবাহিনীর দীর্ঘদিনের দুই সঙ্গী চিতা ও চেতক হেলিকপ্টার। দুই হেলিকপ্টার বয়সের ভারে ন্যুব্জ। মিগ-২১ বিমানের মতো ঘন ঘন দুর্ঘটনার কবলেও পড়েছে কপ্টারগুলি।
তাই সেগুলিকে পাকাপাকিভাবে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। কপ্টার দুটি ভারতীয় সেনার তিন বাহিনী বিমান, নৌ ও পদাতিক সেনা ব্যবহার করে আসছে বহু বছর যাবৎ। ১৭-এ ভারত পাকিস্তান যুদ্ধের সময় থেকে বাহিনীর নিত্যদিনের সঙ্গী কপ্টার দুটি।
শত্রু শিবিরে নজরদারি, অস্ত্র নিক্ষেপ, দুর্গম এলাকায় প্রয়োজনে পণ্য পৌঁছে দেওয়ার কাজেও ব্যবহার হয় কপ্টার দুটির। শুধু কপ্টার দুটিই নয়, অপারেশন সিঁদুর এর অভিজ্ঞতার নিরিখে বহু অস্ত্র, যন্ত্রপাতিই বিদায়ের তালিকায় আছে। দু দিন আগেই প্রতিরক্ষা মন্ত্রক ৭৬ হাজার কোটি টাকার যুদ্ধ সরঞ্জাম কেনার বরাত চূড়ান্ত করেছে।