
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ অগাস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন।
এই বৈঠকের মুল আলোচনার বিষয় হবে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির চেষ্টা। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যে কোনও শান্তিচুক্তির জন্য হয়তো কিছু অঞ্চল বিনিময় করতে হবে।
এমন বিতর্কিত সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কোনও অগ্রগতি হয়েছে কিনা, সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। তবে শান্তিচুক্তির জন্য অঞ্চল বিনিময় করা প্রয়োজন হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
