গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata এক ঘরে করেছে তৃণমূল, দাবি বাবা-মা-র, পাল্টা ফিরহাদ

    এক ঘরে করেছে তৃণমূল, দাবি বাবা-মা-র, পাল্টা ফিরহাদ

    0
    133
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    রাস্তায় দেখা হলেও এলাকার মানুষজন কথা বলেন না। বাজারের কিছু জিনিস কিনতে গেলে বিক্রেতা ১০ বার চিন্তা করেন।
    এরকম পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল। নবান্ন অভিযানের আগে বিস্ফোরক অভয়ার বাবা। তিনি আরও বলেছেন মানুষের আন্দোলনের সামনে সব ব্যারিকেড উড়ে যাবে। নবান্ন অভিযানে অসুবিধে না হলে কালীঘাট চলো অভিযানে যাবেন। প্রথম থেকে যাঁরা আন্দোলনের সঙ্গে যুক্ত তাঁদের নোটিস পাঠিয়ে ভয় দেখানো হচ্ছে। অভয়ার মা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। কিন্তু কেউ তো অস্ত্র নিয়ে যাচ্ছে না, বিচারের দাবিতে যাচ্ছেন। গণতান্ত্রিক অধিকার খর্ব করে গ্রেট কালচার চালু করেছেন। তিনি আরও বলেছেন সিবিআইও বলছে সঞ্জয় রায় একমাত্র দোষী। দেশের ১৪০ কোটি মানুষ যদি বিশ্বাস করাতে পারেন তাহলে তাঁরাও মেনে নেবেন, এমনটাই বলেছেন অভমার মা। যদিও বিষয়টি মানতে নারাজ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন এমনটা বাম আমলে হত।
    তৃণমূল আমলে এসব হয় না। তাঁর আরও দাবি বাঙালি নির্যাতন নিয়ে প্রতিবাদ জোরালো হয়েছে, তাকে ডাইভার্ট করতে নবান্ন-কালীঘাট অভিযান।