
প্রিয়জনের শেষকৃত্য সেরে বাড়ি ফেরার পথে কেনিয়ায় খাদে বাস পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২১ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম কেনিয়ার পশ্চিমে অবস্থিত কিসুমু শহরে। কাকমেগায় আত্মীয়ের শেষকৃত্য শেষে শোকার্তদের নিয়ে বাসটি কিসুমু রওনা দেয়।
গন্তব্যের কাছাকাছিই ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। কিসুমু শহরের কর্তব্যরত ট্রাফিক পুলিশ পিটার মাইনার জানিয়েছেন, দ্রুত গতিতে একটি গোল জায়গা কাটানোর সময় চালক বাসটির নিযন্ত্রণ হারিযে ফেলেন এবং তীব্র গতিতে থাকা বাসটি একটি খাদে ছিটকে পড়ে।
পুলিশ সূত্রে খবর, নিহতদের মধ্যে ১০ জন মহিলা, ১০ জন পুরুষ এবং একটি ১০ বছর বয়সি কন্যা রয়েছে। অন্যদিকে নাকুরু কাউন্টির নাইভাশা শহরে একটি পৃথক বাস দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন।






