শুধু আন্দোলন নয়, আসল অপরাধী খুঁজতে হবে : রচনা

0
236
ছবি সৌজন্যে : নিজস্ব
আর জি কর নিয়ে শুধুমাত্র আন্দোলন করলেই হবে না আসল অপরাধীকে খুঁজে বার করতে হবে। চুঁচুড়ার আরোগ্য আবাসিকে রাখি বন্ধন অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, আর জি কর অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, তা নিয়ে এক বছর হয়ে গেল। সিবিআই তদন্ত করছিল। শুধু আন্দোলন করলেই হবে না আসল অপরাধী কে খুঁজে বার করতে হবে। তবে, তৃণমূল কংগ্রেস চায় অপরাধীরা শাস্তি পাক। সময় নষ্ট নয় বিচারাধীন বিষয়টি বিচার হোক।
রচনার কথায়, যে বাব যাঁরা এই কাজটি করেছে তাদের শাস্তি পাওয়াটা দরকার। এরপরই তাঁর মন্তব্য, নির্যাতিতার পরিবার যদি মুখ্যমন্ত্রীর দারস্ত হতো তাহলে অবশ্যই সমাধান বার করার চেষ্টা করতেন তিনি।