
অভয়ার মাকে যেমন আটকানো যাবে না, তাঁকেও আটকানো যাবে না। হাজরা মোড়ের মঞ্চ থেকে গর্জে উঠলেন তমান্নার মা।
মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। কালীঘাট চলো অভিযানে যোগ দিতে কলকাতায় এসেছেন তমান্না মা-বাবা। হাজরা মোড়ের মঞ্চ থেকে মেয়ের মৃত্যুর সময়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তমান্নার মা। তার মায়ের কথা শুনে অন্যদেরও চোখে জল। তিনি আরও বলেছেন তাঁর মেয়ে কোনও দল বুঝত না। সে দেওয়ালে খাতায় ভারতমাতার ছবি আঁকত। তাঁকে খুন করেছে মুখ্যমন্ত্রীর দলের লোক। এখনও তমান্নার খুনে অভিযুক্ত ১৫ জন বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাঁদের ভয়ে রাতে পরিবারের কেউ বাইরে বেরতে পারে না। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। তমান্নার মা আরও বলেছেন তাঁর মেয়ে হারিয়ে গিয়েছে, আর হারানোর কিছু নেই। অভয়ার মাকে মেরে যেমন পুলিশ দমাতে পারবে না।
তাঁকেও দমানো যাবে না। অভয়া মঞ্চের সমাবেশে ছিলেন আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের নির্যাতিতার মাও।
