গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International শিগগিরই ট্রাম্প-পুতিন বৈঠক?

    শিগগিরই ট্রাম্প-পুতিন বৈঠক?

    0
    62
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীঘ্রই বৈঠকে বসতে চলেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেন যুদ্ধের অবসানে এই বৈঠক গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং পুতিনের সঙ্গে একত্রে সরাসরি বৈঠক হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে এবং সেটি খুব শিগগিরই হতে পারে।

     এদিকে শুক্রবার শেষ হয়েছে রাশিয়ার ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্ধারিত আল্টিমেটাম,যার আওতায় যুদ্ধবিরতিতে ব্যর্থ হলে রাশিয়াকে আরও কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।এই সম্ভাব্য বৈঠকের আগে, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ। উল্লেখ্য,গত কয়েক মাসে এটি ছিল উইটকফের পঞ্চম মস্কো সফর।এর আগের সফরগুলোর পর আশাবাদের জন্ম হলেও শান্তি আলোচনায় কার্যত কোনো বড় অগ্রগতি দেখা যায়নি।ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, মস্কোয় আলোচনায় তিনপক্ষীয় সম্মেলনের প্রস্তাব এসেছে,যদিও রাশিয়া এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

    তবে তিনি নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যকার বৈঠকের একটি স্থান নির্ধারিত হয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক্স-এ এক বার্তায় জানিয়েছেন, তাঁরা বারবার বলেছেন, প্রকৃত সমাধানে পৌঁছাতে হলে তা নেতৃবৃন্দের পর্যায়েই হতে হবে। সময় এবং আলোচ্য বিষয় নির্ধারণ করাটাই এখন জরুরি।