গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International ফ্রান্সে ভয়াবহ দাবানল

    ফ্রান্সে ভয়াবহ দাবানল

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স

    ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানলের সঙ্গে লড়াই করছে ফ্রান্স। যা প্যারিস শহরের চেয়েও বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। তা এখনও পুরোপুরি নেভেনি।আগামী কয়েকদিন ধরে তা জ্বলতেই থাকবে, যদিও বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

    দেশটির দক্ষিণাঞ্চলের অড অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দু’ হাজারেরও বেশি দমকলকর্মী ও পাঁচশোর বেশি অগ্নিনির্বাপক যানবাহন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেনাবাহিনী ও জাতীয় পুলিশ সদস্যরাও। এর আগে রিবোত গ্রামের পার্শ্ববর্তী এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। এ পর্যন্ত একজন মহিলা নিহত হয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই দমকলকর্মী। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে,আগুন এখন নিয়ন্ত্রণে, জানিয়েছেন ,অড প্রশাসনের সেক্রেটারি জেনারেল লুসি রোয়েশ।

    তবে পুরোপুরি নিভে যেতে এখনও সময় লাগবে বলে জানিয়েছেন অডের প্রিফেক্ট ক্রিশ্চিয়ান পুজে। তার ভাষায়, এখনও অনেক কাজ বাকি। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে জল ছোড়ার বিশেষ বিমান। ইতিমধ্যেই আগুনে এখন পর্যন্ত ১৭ হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে, যা প্রায় ৪২ হাজার একরের সমান।