গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ‘অপারেশন সিঁদুর’, পাকিস্তানকে বড় রকমের শিক্ষা : সেনাপ্রধান

    ‘অপারেশন সিঁদুর’, পাকিস্তানকে বড় রকমের শিক্ষা : সেনাপ্রধান

    0
    106
    ছবি সৌজন্যে : এক্স
    অপারেশন সিঁদুর-র অভিযান পাকিস্তানকে বড় রকমের শিক্ষা দিয়েছে। আবারও সেই কথাই শোনা গিয়েছে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কণ্ঠে। অপারেশন সিঁদুর-কে দাবা খেলার সঙ্গে তুলনা করেছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানিয়েছেন, এটি গতানুগতিক সামরিক অভিযানের থেকে অনেকটা আলাদা ছিল।
    যেটাকে গ্রে জোন বলে উল্লেখ করেছেন সেনাপ্রধান। অর্থাৎ, এ ক্ষেত্রে পুরো শক্তি প্রয়োগ না করে শত্রপক্ষকে ঘায়েল করার একটা রণকৌশল অবলম্বন করা হয়েছিল। যা অনেকটা দাবা খেলার মতোই। যেখানে বিপরীতে থাকা খেলোয়াড়ের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে কোনও রকম আগাম বার্তা থাকে না। এত ঝুঁকির মধ্যেও পাকিস্তানকে বাজিমাত করতে দেওয়া হয়নি।
    বরং নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শত্রুপক্ষের উপর হামলা চালানো হয়েছে। পাকিস্তানকেও খোঁচা দিতে ছাড়েননি সেনাপ্রধান। তাঁর কথায়, এই গোটা অভিযানে একটা বিষয়ের বড় ভূমিকা ছিল। তা হল ন্যারেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম। সেনাপ্রধান জানিয়েছেন, তিন সেনাপ্রধানকে বলা হয়েছিল, রণনীতি তারাই তৈরি করেছিল।