কমিশনের নির্দেশ অমান্য করে অস্থায়ী কর্মীকে বিএলও : শুভেন্দু 

0
414
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে যে বিএলও নিয়োগ করার ক্ষেত্রে স্থায়ী সরকারি কর্মীদের অগ্রাধিকার দিতে হবে।
অথচ এই নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে মুর্শিদাবাদের লালগোলা ব্লক সহ বিভিন্ন ব্লকের বিডিও-রা নিয়ম লঙ্ঘন করে প্যারা টিচার এবং কন্ট্রাকচুয়াল শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ হচ্ছে। এক্স পোস্টে নথি সহকারে এভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, লালগোলা ব্লকের বিএলও-দের তালিকা দেখলে বোঝা যাবে, তাঁরা বর্তমানে কোন পদে রয়েছেন, বা ওনাদের চাকরির শ্রেণী বিভাগ লক্ষ্য করলে দেখা যাবে যে প্রায় সবাই চুক্তি ভিত্তিক কর্মী। মুর্শিদাবাদের লালগোলা ব্লকে কি স্থায়ী সরকারি কর্মী নেই? নাকি জেনে বুঝে, নির্বাচন কমিশনের নির্দেশ কে উপেক্ষা করে এই রকম প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তাঁর দৃঢ় বিশ্বাস, এই তালিকা বিডিও তৈরি করেন নি, তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ও আই-প্যাক।
তাই তিনি লালগোলা ব্লকের সচেতন নাগরিকবৃন্দ, সুশীল সমাজের সম্মানীয় সদস্যগণদের অনুরোধ, যে এই তালিকা যাচাই করে দেখুন, যদি আপনাদের চোখে পড়ে যে কোনও বুথে স্থায়ী সরকারি কর্মী ও শিক্ষক থাকা সত্ত্বেও কন্ট্রাকচুয়াল কর্মী, চুক্তি ভিত্তিক কর্মী, প্যারা শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী কে বিএলও-র দায়িত্ব অর্পণ করা হয়েছে, তাহলে তাঁকে ইমেল পাঠান।