গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home Kolkata এসি লোকালের উদ্বোধনে ধুন্ধুমার দমদম, সুকান্তকে বিক্ষোভ

    এসি লোকালের উদ্বোধনে ধুন্ধুমার দমদম, সুকান্তকে বিক্ষোভ

    0
    117
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শিয়ালদহ থেকে রানাঘাট এসি লোকালের যাত্রা শুরুর দিনেই ধুন্ধুমার দমদম। ট্রেন থেকে সুকান্ত মজুমদার নামতেই তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন।

    আইএনটিটিইউসি-র পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি কর্মীরাও। তৃণমূল-বিজেপির স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। দুই পক্ষের মাঝে ঢাল হয়ে দাঁড়ায় আরপিএফ এবং পুলিশ। সুকান্ত মজুমদার বলেছেন তৃণমূলের লুঠেরারা বিক্ষোভ দেখিয়েছে। এসআইআর-র ভয়ে থরহরিকম্প তৃণমূল।

    তাই বিক্ষোভ দেখিয়েছে। বাঙালিদের ওপর হেনস্থা হলে যেখানেই বিজেপি নেতারা যাবেন সেখানেই বিক্ষোভ দেখাবে বলে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।