আর জি করের সব দোষী ধরা পড়েনি, বিস্ফোরক চিরঞ্জিৎ

0
104
ছবি সৌজন্যে : নিজস্ব

আর জি করকাণ্ডে সব দোষী ধরা পড়েনি বলে মন্তব্য করে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন দলেরই অভিনেতা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।

বারাসতে এক রক্তদান শিবিরে গিয়েছিলেন বিধায়ক চিরঞ্জিত। সেখানেই আর জি কর নিয়ে প্রশ্নে তিনি বলেছেন আর জি করকাণ্ডে সঞ্জয় ছাড়াও আরও দোষী রয়েছে। শুধু তাঁর কেন সবারই তা মনে হয়। সিবিআই চোখ বন্ধ করে আছে। কেন্দ্রীয় সরকার কী করছে। আর জি করকাণ্ডে অনেকে জড়িত দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে নির্যাতিতার পরিবার। সেই প্রসঙ্গেও তিনি বলেছেন যাঁরা এর পিছনে রয়েছে তাদের ধরতে হবে। কিন্তু ধরছে না তো। পয়েন্ট আউট করতে হবে। সিবিআই যাবে। সিবিআই তদন্তে গাফিলতি রয়েছে বলে দাবি করে চিরঞ্জিৎ চট্টোপাধ্যায় বলেছেন হাসপাতালের ওপরে একটা ঘর আছে ৯ নম্বর না কত।

ওখানে নাকি রক্তের দাগ আছে। সেই ঘরের তো এখনও চাবিই খোলেনি, ঢোকেইনি। বহু মানুষ আছে যাঁদের ক্রস এগজামিনই করেনি।