গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home North 24Pgs মতুয়া ঠাকুরবাড়িতে সিএএ ক্যাম্প, ভাঁওতাবাজি বলছে তৃণমূল

    মতুয়া ঠাকুরবাড়িতে সিএএ ক্যাম্প, ভাঁওতাবাজি বলছে তৃণমূল

    0
    88
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এবার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে সিএএ ক্যাম্প। এর আগে বাগদায় সিএএ ক্যাম্প করেছিল বিজেপি। রবিবার ঠাকুরবাড়িতে নাগরিকত্বের ফর্ম ফিলআপ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে সারা ভারত মতুয়া মহাসংঘ।

    ঠাকুরবাড়ির নাটমন্দিরে এই ক্যাম্পে নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া সহ বিভিন্ন জেলা থেকে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন বহু মানুষ এই শিবিরে ফর্ম ফিলআপ করেছেন। তাঁর দাবি তৃণমূল মানুষকে সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে। এই ফর্ম ফিলআপ করলে কেউ নাগরিকত্ব হারাবেন না।

    ঠাকুরনগরের মত বনগাঁর চাঁদপাড়াতেও সিএএ ক্যাম্পের আয়োজন করেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। যদিও বিজেপির সিএএ ক্যাম্পকে ভাঁওতাবাজি বলে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।