ভারত আমেরিকায় শীর্ষ স্মার্টফোন সরবরাহকারী: অশ্বিনী বৈষ্ণব

0
100
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
আমেরিকায় স্মার্টফোন সরবরাহকারী শীর্ষ দেশ হয়ে উঠেছে ভারত, বেঙ্গালুরু থেকে একথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
তাঁর দাবি, গত ১১ বছরে ভারতের  ইলেক্ট্রনিক্স  উৎপাদন ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি প্রযুক্তি উৎপাদনের জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হয়ে ওঠার, উন্নত ইলেক্ট্রনিক্সকে আরও ব্যাপকভাবে উপলব্ধ করার এবং সাধারণ নাগরিকদের জন্য প্রযুক্তিতে অন্তর্ভুক্তিমূলক প্রবেশাধিকারের প্রধানমন্ত্রীর লক্ষ্যকে সমর্থন করার প্রতি ভারতের মনোযোগকে প্রতিফলিত করে বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, ভারত বর্তমানে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক হয়ে উঠেছে।