গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

    বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

    0
    168
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    শহিদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে, হিন্দি সিনেমায় তাঁর সিং পদবি ব্যবহার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তাঁর অভিযোগ সম্প্রতি একটি হিন্দি সিনেমায় শহিদ ক্ষুদিরামকে সিং বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা-সন্ত্রাসীরা? মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানে হয়েছে পাঞ্জাবের ছেলে হিসাবে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সবসময় দেশপ্রেম ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়ে আসছেন। মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি, কলকাতায় তাঁর নামে মেট্রো স্টেশন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, যে সময় বন্দেমাতরম উচ্চারণ করাকেও রাষ্ট্রদ্রোহ হিসাবে গণ্য করা হত, সেই সময় মাত্র আঠারো বছর বয়সে ক্ষুদিরাম বসুর শৌর্য ব্রিটিশ শাসনের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিল।

    এর পাশাপাশি, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য, কংগ্রেস, আপ, তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলিও এদিন শ্রদ্ধা জানিয়েছেন।