গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology ইসরায়েলি সেনার মাইক্রোসফটের অ্যাজিউর ব্যবহার

    ইসরায়েলি সেনার মাইক্রোসফটের অ্যাজিউর ব্যবহার

    0
    118
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    প্যালেস্টাইনিদের মোবাইল ফোন কলের অনেক রেকর্ড জমা রাখতে মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড স্টোরেজ ব্যবহার করছে ইসরায়েলের সামরিক বাহিনী,এমন তথ্য প্রকাশের পর এ নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্টটি।

    ইসরায়েলে থাকা কোম্পানিটির কর্মীরা সংবেদনশীল বিভিন্ন সামরিক প্রকল্পতে নিজেদের কাজের গুরুত্বপূর্ণ তথ্য গোপন করতে পারে এমন উদ্বেগের মধ্যে দেশটির সামরিক নজরদারি সংস্থা,ইউনিট ৮২০০ কীভাবে তাদের অ্যাজিউর ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম ব্যবহার করছে তা নিয়ে তদন্ত করছে মাইক্রোসফট।ইউনিট ৮২০০ কোম্পানিটির অ্যাজিউর ক্লাউডে কী ধরনের তথ্য রাখছে তা তদন্ত করছেন মাইক্রোসফটের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এক তদন্তে উঠে এসেছে,প্যালেস্টাইনিদের মোবাইল ফোনের কলের অনেক রেকর্ড ওই ক্লাউডে জমা রাখছে গোয়েন্দা সংস্থাটি।এ নিয়ে উদ্বিগ্ন মাইক্রোসফট। কারণ কোম্পানিটি জানে না ঠিক কী তথ্য সংরক্ষণ করা হচ্ছে এবং সেটি কতটা গোপনীয়।ইসরায়েলি-প্যালেস্টাইনিপত্রিকা +৯৭২ ম্যাগাজিন ও হিব্রু ভাষার সংবাদমাধ্যম লোকাল কল-এর সঙ্গে যৌথ তদন্তে উঠে এসেছে, অ্যাজিউরের এক বিশেষ ও আলাদা জায়গা ব্যবহার করে গাজা ও পশ্চিম তীর থেকে প্রতিদিন লাখ লাখ ফোন কলের রেকর্ড সংরক্ষণ করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাটি।

    এ তদন্তের অংশ হিসেবে সাক্ষাৎকার নেওয়া ইউনিট ৮২০০-এর সূত্র বলেছে,ক্লাউডে রাখা এই বিশাল ফোন কলের তথ্য থেকে পাওয়া গোয়েন্দা তথ্য ব্যবহার করে গাজায় বোমা হামলার লক্ষ্য খোঁজা ও শনাক্তকরণের জন্য ব্যবহার করেছে তারা।