
দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে দুর্গাঙ্গন তৈরি করা হবে। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা এবার বাস্তবায়িত রূপায়িত করার উদ্যোগ নেওয়া হয়েছে ক্যাবিনেটে। একথা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
মন্ত্রী বলেছেন, এজন্য একটি ট্রাস্ট গঠন করা হচ্ছে। ট্রাস্টের সদস্যদের নাম পরে জানানো হবে। দুর্গাঙ্গন তৈরির ক্ষেত্রে সহযোগিতা করবে হিডকো এবং পর্যটন দফতর। তবে ঠিক কোথায় এই দুর্গাঙ্গন গড়ে উঠবে, সে বিষয়ে এদিন স্পষ্ট করে কিছু বলেননি মন্ত্রী। তিনি বলেছেন, এ বিষয়ে সব কিছু ঠিক করার পর বাজেট চূড়ান্ত করা হবে। শহিদ দিবসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জগন্নাথধামের মতো দুর্গাঙ্গন তৈরি করব, যাতে মানুষ সারা বছর সেখানে আসতে পারেন।
ওই প্রসঙ্গ টেনে এদিন অরূপ বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যে দুর্গাঙ্গন হবে এবং সেটা হচ্ছে। ইউনেস্কোর স্বীকৃতিকে সম্মান জানাতেই এই দুর্গাঙ্গন তৈরির পরিকল্পনা মুখ্যমন্ত্রীর।








