গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National উত্তরকাশীতে জারি রয়েছে উদ্ধারকাজ

    উত্তরকাশীতে জারি রয়েছে উদ্ধারকাজ

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স
    বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার হর্ষিল-ধারালি এলাকায় ভয়াবহ দুর্যোগে নিখোঁজদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় অবরুদ্ধ রাস্তাগুলি খুলে দিতে, মানুষকে উদ্ধার করতে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
    গত ৫ আগস্ট থেকে সেনাবাহিনী, রাজ্য সরকার এবং অন্যান্য সংস্থাগুলি ত্রাণ ও উদ্ধার অভিযানে ক্রমাগত কাজ করে চলেছেন। নিখোঁজদের সন্ধানে ভূমি-ভেদকারী রাডার ব্যাবহার করা হচ্ছে, যা মাটির নিচে চাপা পড়া মানব অথবা ধাতব বস্তু শনাক্ত করে। উদ্ধার অভিযানের দিকে সর্বদা নজর রাখছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
    এদিকে, উত্তরকাশী জেলার ধারালি এবং হর্ষিলে মেঘাভাঙা বৃষ্টি ও হড়পা বানের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর যন্ত্রপাতি এবং ত্রাণ সামগ্রী সহজে চলাচলের সুবিধার্থে উত্তরকাশী থেকে হর্ষিলের মধ্যে সংযোগকারী সেতুটি পুনর্নির্মাণ করা হয়েছে।