গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International পরমাণু জুজু দেখানো পাকিস্তানের পুরনো অভ্যাস: বিদেশমন্ত্রক

    পরমাণু জুজু দেখানো পাকিস্তানের পুরনো অভ্যাস: বিদেশমন্ত্রক

    0
    130
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পরমাণু জুজু দেখানো পাকিস্তানের পুরনো অভ্যাস, পাক সেনা প্রধানের পরমাণু হুমকির পর বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। সম্প্রতি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে একের পর এক হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
    এদিকে যে আমেরিকা ভারত-পাক সংঘাতে মধ্যস্থতার দাবি করেছিল, সেই আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পরমাণু বোমা দিয়ে অর্ধেক বিশ্ব ধ্বংস করার বার্তা দিয়েছেন মুনির। এই আবহে এবার মুখ খুলেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। আজ একটি বিবৃতি দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক মুনিরের মন্তব্য প্রসঙ্গে বলেছে, পাকিস্তানের সেনা প্রধান আমেরিকা সফরকালে যা যা বলেছেন, তা নজরে এসেছে। আন্তর্জাতিক মহল এই নিয়ে নিজেদের মতো করে উপসংহার ভেবে নিতে পারেন। যেভাবে অপরিণত ভাবে এই সব মন্তব্য করা হয়েছে, তা থেকে ফের একবার সেই সন্দেহ মাথাচাড়া দেবে, সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মেলানো সেনার হাতে এই পরমাণু কমান্ডের নিয়ন্ত্রণ থাকা উচিত কি না।
    এদিকে আমেরিকাকে পরোক্ষ খোঁচা মেরে ভারত বলেছে, এটা খুবই দুঃখের বিষয় যে তৃতীয় একটি বন্ধুরাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানি সেনাপ্রধান এহেন মন্তব্য করেছে। এরপর ভারত আরও একবার স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তানের পরমাণু জুজুতে ভারত ভয় পায় না। প্রয়োজনে যেকোনও পদক্ষেপ করতে ভারত পিছ পা হবে না।