গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata পুলিশের বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতার বাবার

    পুলিশের বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতার বাবার

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    মেয়েকে ধর্ষণ-খুনের ঘটনার সুবিচারের দাবিতে নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছিলেন মা-এই অভিযোগ তুলে দু’দিন পর পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন নির্যাতিতার বাবা। শেক্সপিয়র সরণি থানায় ই-মেলের মাধ্যমে অভিযোগ জমা দেন বলে খবর।

    অভিযোগপত্রে তাঁর দাবি, শনিবার অভিযানের সময় প্রথমে তাঁর স্ত্রীর হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়। এরপর মাথা ও পিঠে আঘাত করে পুলিশ। আঘাতের জেরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুধু পুলিশ নয়, হাসপাতাল কর্তৃপক্ষকেও কাঠগড়ায় তুলেছেন নির্যাতিতার বাবা। তাঁর অভিযোগ, হাসপাতালে প্রায় ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরও কোনও ইনজুরি সার্টিফিকেট দেওয়া হয়নি। পরিবর্তে হাতে আসে একটি ডিসচার্জ রিপোর্ট, যেখানে পুলিশের হামলার প্রসঙ্গ বাদ দিয়ে কেবল হেড ইনজুরি-র উল্লেখ করা হয়েছে। এই অসঙ্গতি নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শনিবার নবান্ন অভিযানের ডাক দেন নির্যাতিতার মা-বাবা। তাঁদের ডাকে সাড়া দিয়ে মিছিলে যোগ দেয় বিজেপি। তবে দলীয় পতাকা ছাড়া পথে নামেন শুভেন্দু অধিকারীরা।  দুপুর ১২টা নাগাদ ধর্মতলা থেকে রওনা হওয়া মিছিল পার্কস্ট্রিট মোড়ে পৌঁছাতেই পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকায়।

    কিছুক্ষণ পরেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, এই সময় মহিলা পুলিশকর্মীদের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপালে চোট লাগে, কপাল ফুলে যায়, হাতের শাঁখা পলা ভেঙে যায়।