গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata নির্বাচন কমিশনের তলবে দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব

    নির্বাচন কমিশনের তলবে দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব

    0
    175
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    জাতীয় নির্বাচন কমিশনের তলবে দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থ। বুধবার সকালে দিল্লি যাবেন তিনি। এরপর বিকেলে জাতীয় নির্বাচন কমিশনে হাজিরা দেওয়ার কথা তাঁর। এমনটাই খবর। ৪ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৫টায় জাতীয় নির্বাচন কমিশনে হাজিরা দিতে বলা হয়েছে।এবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৫টায় জাতীয় নির্বাচন কমিশনে হাজিরা দিতে বলা হয়েছে।

    ভোটার লিস্টে কারচুপির অভিযোগে রাজ্যের ৪ অফিসারকে সাসপেন্ড করে এফআইআর দায়ের করতে বলেছিল কমিশন। কিন্তু ৪ অফিসারের সাসপেনশন বা এফআইআর-র নির্দেশ মানেনি রাজ্য। শুধুমাত্র এক এইআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে ভোটের কাজ থেকে সরানো হয়েছে। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মুখ্যসচিব মনোজ পন্থ। এরপরেই মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। কেন নির্বাচন কমিশনের নির্দেশ মানা হয়নি, তা বিশদে জানতেই সশরীরে মুখ্যসচিবকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

    বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরি, এইআরও তথাগত মণ্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার, এইআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধে এফআইআর দায়েরের সপারিশ করে কমিশন। এদের বিরুদ্ধে ভোটার লিস্টে কারচুরি অভিযোগ উঠতেই রাজ্যকে পদক্ষেপের নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন।