ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ান

0
104
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা চিন্তার কারণ তৈরি হয়।কারণ এটি হৃদরোগসহ নানা জটিলতার দ্বার খুলে দেয় এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে সব কোলেস্টেরল খারাপ নয়, শরীরে ভাল কোলেস্টেরলও থাকে, যা শরীরের জন্য উপকারী।

এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন,কোলেস্টেরল হলো সেই ভাল কোলেস্টেরল,যা খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে।তাই খারাপ কোলেস্টেরল কমানোর পাশাপাশি ভালো কোলেস্টেরল বাড়ানোও জরুরি। এখন প্রশ্ন হলো কি পরিবর্তনের ফলে রক্তে এইচডিএল বাড়তে পারে এবং শরীর সুস্থ থাকবে।উত্তর হলো এইচডিএল বাড়াতে প্রথমেই ধূমপান ছেড়ে দিন।ধূমপান করলে ভালো কোলেস্টেরল কমে যায় আর খারাপ কোলেস্টেরল বেড়ে যায়।যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। মদ্যপানের অভ্যাস থেকেও বিরত থাকুন।ওজন নিয়ন্ত্রণে রাখুন। শরীরে বেশি মেদ জমলে খারাপ কোলেস্টেরল বাড়ে এবং ভাল কোলেস্টেরল কমে। তাই চিপস, নরম পানীয়, তেলেভাজা, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।সেইসঙ্গে নিয়মিত শরীরচর্চা করুন।অ্যারোবিক ব্যায়াম, ভারী শরীরচর্চা ভাল কোলেস্টেরল বাড়ায়। বয়স বেড়ে ভারী ব্যায়াম না করতে পারলেও দ্রুত গতিতে ৩০ মিনিট হাঁটাহাঁটি করুন বা সাঁতার কাটুন।খাদ্য থেকে চিনি কমিয়ে আনুন। অতিরিক্ত চিনি শরীরে ক্যালরি বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল বাড়ানোর কারণ হয়।স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খান।

আমন্ড, আখরোট, তিসি, চিয়া বীজ, ফ্যাটযুক্ত মাছ, সর্ষের তেল, জলপাই তেল, অ্যাভোকাডো ও শিম নিয়মিত খাদ্যতালিকায় রাখুন। এসব পরিবর্তন আপনার রক্তের ভালো কোলেস্টেরল বাড়িয়ে শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখতে সাহায্য করতে পারে।