গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Lifestyle বাতের ব্যথায় ভরসা কালোজিরা

    বাতের ব্যথায় ভরসা কালোজিরা

    0
    105
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্রায় সব রান্নাঘরেই কালোজিরা থাকে। এটি শুধু রান্নায় ফোঁড়ন হিসেবে স্বাদ বাড়ায় না, বরং স্বাস্থ্যের জন্যও উপকারী। অনেকেই জানেন কালোজিরা জয়েন্টের ব্যথা কমাতেও সহায়ক।

    বিশেষ করে আর্থ্রাইটিস বা জয়েন্টের প্রদাহে এটি প্রাকৃতিকভাবে কাজ করে।কালোজিরাতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ব্যথা ও ফোলাভাব কমাতে সহায়তা করে।এখন প্রশ্ন হলো,কেন কালোজিরা জয়েন্ট ব্যথায় উপকারী? উত্তর হলো এতে রয়েছে থাইমোকুইনোন, যা একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান।এটি জয়েন্টের ফোলাভাব ও ব্যথা কমাতে কার্যকর। কালোজিরার অ্যান্টি-অক্সিডেন্ট জয়েন্টে তৈরি হওয়া অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যা দীর্ঘ মেয়াদে জয়েন্ট ক্ষয়ের ঝুঁকি হ্রাস করে।গবেষণায় দেখা গেছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস ও অস্টিওআর্থ্রাইটিস রোগীদের নিয়মিত কালোজিরার তেল বা গুঁড়ো খাওয়া বা মালিশে ব্যথা ও ফোলাভাব কমে।

    এই অবস্থায়,সকালে খালি পেটে ১ চা চামচ কালোজিরার গুঁড়ো ও ১ চা চামচ মধু গরম জলেতে মিশিয়ে পান করুন। কালোজিরার তেল হালকা গরম করে ব্যথার স্থানে দিনে ১-২ বার নরমভাবে মালিশ করুন।