গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National নগদকাণ্ডে বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্ত কমিটি লোকসভা অধ্যক্ষের

    নগদকাণ্ডে বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্ত কমিটি লোকসভা অধ্যক্ষের

    0
    76
    ছবি সৌজন্যে : এক্স
    এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ওই কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মণীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং কর্নাটক হাইকোর্টের সিনিয়র আইনজীবী পিভি আচার্য।
    স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, কমিটি যত তাড়াতাড়ি সম্ভব নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন জমা দেবে। তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তি পর্যন্ত প্রস্তাবটি বিচারাধীন থাকবে। তিন সদস্যের প্যানেল ঘোষণার আগে, স্পিকার ওম বিড়লা বিচারপতি বর্মার বিরুদ্ধে ১৪৬ জন সাংসদের স্বাক্ষরিত ইমপিচমেন্ট প্রস্তাব গ্রহণ করেন।
    উল্লেখ্য, এর আগে নগদকাণ্ডের তদন্তে আর একটি তিন সদস্যের দল গড়ে দিয়েছিল শীর্ষ আদালত। গত মে মাসে ওই কমিটি মুখবন্ধ খামে রিপোর্টও জমা দেয়। ওই রিপোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিচারপতি বর্মা। কিন্তু গত সপ্তাহে বিচারপতি সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।