গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Video News একের পর এক দলীয় নেতা-কর্মী খুনে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

    একের পর এক দলীয় নেতা-কর্মী খুনে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

    0
    270

    ৩৭ দিনে রাজ্যে তৃণমূলের ১০ জন নেতাকর্মী খুন হয়েছেন। কেন এত নেতা খুন হচ্ছেন, আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সুপার, আইসি, ওসিদের নিজেদের এলাকা দায়িত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। উত্তর ২৪ পরগনার ভাঙড়, মালদা থেকে কোচবিহার গত কয়েকদিনে বিভিন্ন জেলায় তৃণমূল কর্মীরা খুন হয়েছেন। সোমবার রাতে বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন করা হয়েছে। এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন।