উপাচার্য নিয়োগে কলকাঠি নাড়ছেন জেলবন্দি পার্থ: বিজেপি

0
206
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
জেলে বসেই উপাচার্য নিয়োগে কলকাঠি নাড়ছেন পার্থ চট্টোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ করেছে বিজেপি।
২৮ অগাস্ট টিএমসিপির প্রতিষ্ঠাদিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রাখা নিয়ে বিতর্কের সূত্রপাত।২৮ তারিখের বদলে অন্যদিন পরীক্ষা করানোর টিএমসিপির দাবি উড়িয়ে দেন নিজের অবস্থানে অনড় থাকেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডার অভিযোগ টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের আগেই তড়িঘড়ি উপাচার্য নিয়োগের পরিকল্পনা করেছে তৃণমূল। রাজ্যের ১৫ বিশ্ববিদ্যালয়ে এখনও স্থায়ী উপাচার্য নিয়োগ বাকি। সুপ্রিম কোর্টের নির্দেশে তার তৎপরতা শুরু হয়েছে। বিজেপির দাবি পছন্দের লোককে উপাচার্য হিসেবে বসাতে জেল থেকে কলকাঠি নাড়ছেন পার্থ চট্টোপাধ্যায়। রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষের ছবি দেখিয়ে শঙ্কদেব পণ্ডা দাবি করেছেন তাঁকে উপাচার্য পদে বসাতে চান পার্থ চট্টোপাধ্যায়।
উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান থাকাকালীন উপাচার্য নিয়োগের কমিটি তৈরি করেছিলেন যিনি, তাঁকেই একমাত্র ডাকা হয়েছে ফাইনাল সিলেকশনের জন্য। এ ব্যাপারে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।