৩৬৫ দিনই প্রাইম টাইমে হল-মাল্টিপ্লেক্সে চলবে বাংলা সিনেমা

0
162
ছবি সৌজন্যে : নিজস্ব
বছরে ৩৬৫ দিনই প্রাইম টাইমে সিনেমা হল বা মাল্টিপ্লেক্সে চালাতে হবে অন্তত একটা বাংলা সিনেমা। এই মর্মে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নির্দেশিকা জারি হয়েছে।
রাজ্যের এই সিদ্ধান্তের জেরে বাংলা ছবির বাজারের আরও প্রসার হবে বলে মনে করা হচ্ছে। তথ্য ও সংস্কৃতি দফতরের ওই নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যে থাকা প্রত্যেকটি সিনেমা হল এবং প্রতিটি  মাল্টিপ্লেক্সে সারাবছর প্রতিদিন বাধ্যতামূলকভাবে বাংলা সিনেমার শো বা স্ক্রিনিং করতে হবে। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও প্রাইম টাইম অর্থাৎ দুপুর ৩টে থেকে রাত ৯ টার মধ্যে চালাতে হবে বাংলা সিনেমা। ২২ তারিখ থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। বাংলা সিনেমা হল পায় না বলে অভিযোগ বাড়ছিল। সমস্যা মেটাতে কয়েকদিন আগে প্রযোজক, পরিচালক এবং ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
বুধবারও ফের নন্দনে বৈঠকে বসেছিলেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যাম, নিসপাল সিং, শ্রীকান্ত মহতরা।