গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Entertainment প্রেমের কথা স্বীকার করলেন জয়া

    প্রেমের কথা স্বীকার করলেন জয়া

    0
    235
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন। কাজ, সমাজ, সংস্কৃতি কিংবা সমসাময়িক ইস্যুতে তিনি অনায়াসে কথা বললেও নিজের সম্পর্ক বা ভালোবাসার গল্প সবসময় আড়ালে রেখেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভেঙেছেন সেই নীরবতা।

    জানিয়েছেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসানের দুটি সিনেমা,ডিয়ার মা এবং পুতুলনাচের ইতিকথা। দুটো সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী জয়া আহসান। সে ধারাবাহিকতায় এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের ওপর আলো ফেলেছেন জয়া। কারও সঙ্গে সম্পর্কে আছেন কি না, এমন প্রশ্নের উত্তরে জয়ার সোজাসাপটা উত্তর, হ্যাঁ, তাঁর জীবনেও কেউ আছে।মানুষ তো একা থাকতে পারে না। তাঁরা অনেক দিন ধরেই একসঙ্গে আছেন। অবশ্যই সেটা বহু বছর। তবে তিনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন।কেন সেই মানুষটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, তা জানিয়ে অভিনেত্রী বলেছেন, তাঁর মনে হয়,পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা খুব জরুরি। সারা জীবন যেন বন্ধু হয়ে থাকতে পারেন,সেটা অনেক বড় বিষয়। জয়ার অনেক অত্যাচার সহ্য করেন তিনি। শিল্পী হওয়ার সুবাদে জয়া এত ট্রাভেল করেন,এই যে কলকাতায় পড়ে আছেন, কাজ করছেন। বন্ধু এসবে কিছুই মনে করেন না। জয়াকে কাজ করতে দিচ্ছেন।এটা কিন্তু বড় বিষয়। তাঁরা নিজেদের মতো থাকতে পছন্দ করেন। জয়ার বন্ধু খুব শান্ত, তিনিও তেমনি। এ কারণেই তাঁর প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়েছে।তবে বিয়ে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তার ভাষায়, বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে শ্রদ্ধা করেন। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই।

    বিয়ে নিয়ে তাঁর মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে।জয়া আরও জানিয়েছেন, তিনি এবং তার সঙ্গী দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন।শান্ত স্বভাব, ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়া, এসব মিলেই তাদের সম্পর্ককে দৃঢ় করেছে।