সুন্দরবনের পিরখালিতে ক্যামেরাবন্দি ৩টি বাঘ 

0
229
ছবি সৌজন্যে : নিজস্ব
বর্ষার মধ্যেই সুন্দরবনের পিরখালি এলাকায় পর্যটকদের ক্যামেরায় ধরা পড়েছে ৩টি রয়েল বেঙ্গল টাইগারের নদী পার হওয়ার দৃশ্য। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকা থেকে এমবি জয় বাবা ভোলানাথ নামক একটি লঞ্চ নিয়ে বেশ কিছু পর্যটক সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়, যাওয়ার পথে হঠাৎ করে দেখতে পায় পিরখালি জঙ্গলের সমুদ্র পার হয়ে তিনটি রয়েল বেঙ্গল টাইগার পার হতে।
এই দৃশ্য দেখেই খুশি পর্যটকেরা। আর এরপরই মুঠোফোনে সেই মুহূর্ত বন্দি করেছে পর্যটকরা।
বর্ষার মরশুমে সুন্দরবনের ঘুরতে আসা পর্যটকদের ক্যামেরার সামনে নিজের রাজকীয় মেজাজে দর্শন দিয়েছিল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার।