গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Hooghly ট্রেনি নার্সের অস্বাভাবিক মৃত্যু, ধুন্ধুমার সিঙ্গুর 

    ট্রেনি নার্সের অস্বাভাবিক মৃত্যু, ধুন্ধুমার সিঙ্গুর 

    0
    202
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হুগলির সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় শিবম সেবাসদন নার্সিংহোমে এক ট্রেনি নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। গত বছর বেঙ্গালুরুর নার্সিং ট্রেনিং-র জেএনএম এর জন্য পরীক্ষা দিয়েছিল।
    সার্টিফিকেট এর জন্য এই নার্সিংহোমে চাকরি করতে এসেছিল। নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা দীপালি জানা গত তিনদিন আগে নার্সিংহোমে কাজে যোগ দেয়। এরপর বুধবার রাতে তার ঝুলন্ত মৃতদেহ নার্সিংহোমের চারতলায় একটি ঘর থেকে পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে চলে যায়। পরিবারের অভিযোগ, কেন তাদের আসার আগে পুলিশ তড়িঘড়ি মৃতদেহ তুলে নিয়ে চলে যায়। সকাল থেকে উত্তেজনা রয়েছে এলাকায়। পুলিশ-কে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। মৃতের বাবা ও মা রাস্তায় বসে পড়ে।
    পুলিশের সামনে এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এর দীর্ঘক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।