গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা সম্ভব নয় : সুপ্রিম কোর্ট 

    জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা সম্ভব নয় : সুপ্রিম কোর্ট 

    0
    113
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পহেলগাঁও ইস্যুকে সামনে রেখে জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা আপাতত সম্ভব নয় বলল সুপ্রিম কোর্ট।
    আদালত জানিয়েছে, বাস্তব দিকটাও বিবেচনা করে দেখা প্রয়োজন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়। তখন আদালত এই মন্তব্য করে। জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে কেন্দ্রকে নোটিস দিয়ে আট সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হোক, অনেক দিন ধরেই সেই দাবি উঠছে। এই অবস্থায় জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কলেজ শিক্ষক জহুর আহমেদ ভাট এবং সমাজকর্মী খুরশিদ আহমেদ মালিক। তাঁদের দাবি, জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা না-দেওয়ার ফলে নাগরিক অধিকারের উপর বিরূপ প্রভাব পড়ছে।
    গত বছর জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের আবহেই সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের হয়েছিল।