
উদ্বাস্তুরা তো এদেশেরই নাগরিক হিসেবে গণ্য হয়েছে। বাংলা, বাঙালি ইস্যুতে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যারা বিদেশি, এদেশের নাগরিক নয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ওটা কেন্দ্রের ব্যাপার। কিন্তু যাঁরা দেশভাগের পর যাঁরা সবকিছু ছেড়ে উদ্বাস্তু হয়ে চলে এসেছিলেন তাঁরা তো এদেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছেন। তারপরেও বাংলা বলায় অযথা হেনস্থা করা হচ্ছে। অভিযোগ করেছেন বাংলায় কথা বলার জন্য নয়ডার হোটেলে থাকতে দেওয়া হয়নি।
স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন দেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অবদান ছিল বাংলার। বাংলা না থাকলে স্বাধীনতা আসত না।






