
কন্যাশ্রীর জন্য স্কুল ছুট সংখ্যা কার্যত শূন্যতে নেমেছে। কন্যাশ্রীর ১২ বছর পূর্তি অনুষ্ঠানে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কন্যাশ্রী দিবসে ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠান মঞ্চ থেকে প্রকল্পের খতিয়ান তুলে ধরে তিনি আরও বলেছেন ৬২ টি দেশের ৫৫২ প্রকল্পের মধ্যে প্রথম স্থানে রয়েছে কন্যাশ্রী। এর উপকার পেয়েছে ৯৩ লাখ পড়ুয়া। মঞ্চ থেকে নিজের কলেজে ভর্তির সময়ে সমস্যার কথা তুলে ধরেছেন তিনি। ২০১৩-র ১৪ অগাস্ট উদ্বোধন হয়েছিল এই প্রকল্পের। ১২ বছর পূর্তিতে ধনধান্য স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা সহ অন্যান্যরা। সেখানেই তিনি দাবি করেছেন এই প্রকল্পের জন্য স্কুল ছুট কমেছে। তিনি আরও দাবি করেছেন সবুজসাথী প্রকল্পে ১ কোটি ৩৮ লাখ সাইকেল দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ফিরে গিয়েছিলেন ছেলেবেলায় কষ্টের দিনগুলোয়।
কলেজে ভর্তির জন্য গলার হার বিক্রি করতে হয়েছিল। সেকথা ফের একবার শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী।








