গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National মেঘভাঙা বৃষ্টি-হড়পা বানে ধস্ত হিমাচল, শিমলায় ভাসল সেতু

    মেঘভাঙা বৃষ্টি-হড়পা বানে ধস্ত হিমাচল, শিমলায় ভাসল সেতু

    0
    145
    ছবি সৌজন্যে : এক্স
    মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশ। নতুন করে মেঘভাঙা বৃষ্টি হয় শিমলা এবং লাহুল-স্পিতিতে। তার জেরে ভয়ঙ্কর হড়পা বান নেমে আসে।
    আর সেই হড়পা বানে রাস্তা, বসতি এলাকার ব্যাপক ক্ষতি হয়। রাজ্য প্রশাসন সূত্রে খবর, আচমকা হড়পা বানের জেরে বহু রাস্তা ভেসে গিয়েছে। শিমলা এবং লাগুল-স্পিতিতে দু’টি সেতু ভেসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। শিমলায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত। পুলিশচৌকি ভেসে গিয়েছে। গানভি, কিয়াও এবং কুট— এই তিন গ্রাম একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে হড়পা বানের জেরে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুধু হড়পা বানই নয়, হিমাচলের জায়গায় জায়গায় ধস নেমেছে। ফলে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
    দু’টি জাতীয় সড়ক-সহ রাজ্যে জুড়ে মোট ৩০০টি রাস্তা বন্ধ। সবচেয়ে খারাপ পরিস্থিতি কুলুর।