
ভারতের যুবসমাজ শিল্প, প্রতিরক্ষা, ক্রীড়া-সহ অনেক ক্ষেত্রে চমৎকার কাজ করছে। এমনটাই বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।
মহারাষ্ট্রের নাগপুরে আয়োজিত অখণ্ড ভারত দিবস অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ভারতের যুবসমাজ শিল্প, প্রতিরক্ষা, ক্রীড়া-সহ অনেক ক্ষেত্রে দুর্দান্ত কাজ করছে। স্কুলে শিশুদের মনে দেশপ্রেমের অনুভূতি জাগানোর জন্য, তাঁদের অনুপ্রেরণামূলক গান সেখান হয় যাতে তারা দেশের কল্যাণে কাজ করার জন্য অনুপ্রাণিত হয়। নীতিন গড়করি আরও বলেছেন, ভারতের তরুণ স্টার্টআপগুলি ক্ষেপণাস্ত্র, ড্রোন ও উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিতে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বাস্তবায়িত হতে শুরু করেছে।
তিনি কৃষকদের সঙ্গে কাজ করেন এবং কৃষিতে বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ বাড়ছে।






