
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স সিনেমা ওয়ার টু মুক্তি পেয়েছে।শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে, কিন্তু উত্তেজনার পারদ কয়েক গুণ বেড়েছে ছবিটির টিজার ও ট্রেলার মুক্তির পর।
দু’ দিন আগেও হৃত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের এই সিনেমাটি অগ্রিম বুকিংয়ের দিক দিয়ে রজনীকান্তের কুলি’র থেকে পিছিয়ে ছিল। কিন্তু এক দিন পার না হতেই সেই দৃশ্যপট পাল্টে গিয়েছে।প্রায় দশ গুণ বৃদ্ধি পেয়েছে ওয়ার টু -এর অগ্রিম বুকিং।বিশেষ করে তেলেগু ভার্সনের শোগুলির বুকিং উইন্ডো খোলার পরে ছবিটির অগ্রিম কালেকশন দারুণভাবে বেড়েছে।এর আগে,রবিবার ওয়ার টু-এর অগ্রিম বুকিং শুরু হয় এবং মঙ্গলবার পর্যন্ত প্রতি ঘণ্টায় ছবিটির আড়াই হাজার টিকিট বিক্রি হচ্ছিল।কিন্তু তেলেগু শোয়ের বুকিং শুরু হতেই এই অঙ্ক বেড়ে দাঁড়ায় ঘণ্টায় ২৫ হাজারে।যদিও হিন্দির পাশাপাশি একই সময়ে তেলেগু শোয়ের অগ্রিম বুকিং হবার কথা ছিল কিন্তু অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানায় টিকিটের দাম নিয়ে সরকারের ঘোষণার কারণে এটি একদিন বিলম্বিত হয়েছিল। তবে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ যে ভয়ংকর লেবেলের, তা বোঝাই যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ লাখ ২৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিনে ১৪ হাজারের বেশি শো রয়েছে।ব্লক সিটসহ ছবির অগ্রিম বুকিংয়ের কথা বললে, সিনেমাটি এখনও পর্যন্ত ২১ কোটি ৮৮ লক্ষ টাকার বেশি ব্যবসা করেছে।এখন দেখার পালা যে, ছবির ওপেনিং ডে কালেকশন কত এবং মুক্তির দিন কত টাকা আয় করতে পারবে।
এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া ওয়ার-এ হৃত্বিক রোশন ও টাইগার শ্রফকে একসঙ্গে দেখা গিয়েছিল, এবার হৃত্বিকের সঙ্গে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। ওয়ার টু ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।
