
চাকরিহারা শিক্ষক সুবল সরেনের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে আরএন টেগোরে। হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা।
গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন চাকরিহারা। তাঁদের অভিযোগ চোরের মত দেহ নিয়ে যাওয়া হচ্ছিল। সুবল হত্যার বিচার চাই বলে স্লোগান তোলেন চাকরিহারারা। সরকার, বিচারব্যবস্থা এবং রাষ্ট্র চক্রান্ত করে সুবল সরেনকে হত্যা করেছে সুবল সরেনকে। এভাবেই আক্রমণ করেছেন শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা মেহবুব মণ্ডল। তিনি বলেছেন আজকের স্বাধীনতা দিবসে তাঁরা পরাধীন। এই পচাগলা সমাজ ব্যবস্থা সুবলকে বাঁচতে দিল না। সুপ্রিম কোর্টের তাঁরা ফের আবেদন করতে চান যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। সুবলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। তাঁদের দাবি আবার নিয়োগ পরীক্ষা দেওয়ার চাপ নিতে পারেননি সুবল।
সেই থেকে অসুস্থ হয়ে পড়েন। ডেবার বাসিন্দা হয়েও কলকাতায় প্রায় সব আন্দোলনেই থাকতেন সুবল।
