মুখ্যমন্ত্রী আচ্ছাদনে থেকে শিশুদের রোদে দাঁড় করিয়েছে : শুভেন্দু

0
131
ছবি সৌজন্যে : নিজস্ব
মুখ্যমন্ত্রী, সিপি, ডিজিপিরা আচ্ছাদনের তলায় দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদের গরমের মধ্যে ডেকে প্যারেড করিয়েছেন। রেড রোডে কুচকাওয়াজে ৩৯ জন শিশু অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি আদালতও এমন কাজে অনুমতি দেয় না। তিনি প্রশ্ন তুলেছেন এই আবহাওয়ায় কিভাবে মুখ্যমন্ত্রী অনুমোদন দিতে পারেন। রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেছেন এই প্রথম নয়, এর আগে সোমবার রিহ্যার্সেলেও ছোট ছোট ছেলে মেয়েরা অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু তারপরেও শিক্ষা নেয়নি মুখ্যমন্ত্রী।
তিনি দায়িত্ব তুলেছেন এমন আচরণের জন্য আয়োজকদের ক্ষমা চাইতে হবে। শুভেন্দু অধিকারীর দাবি ঠেলায় পড়ে মুখ্যমন্ত্রী হাসপাতালে ছুটেছেন।