প্রথমবার দিঘা জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী পালন

0
353
ছবি সৌজন্যে : ফাইল
দিঘার আকাশে উৎসবের আবহ। প্রথমবারের মতো দিঘা জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। ভক্তদের কাছে এই দিনটি এক বিরল সুযোগ।
সাধারণত প্রতিদিন রাত ন’টার মধ্যেই মন্দিরের দরজা বন্ধ হয, কিন্তু জন্মাষ্টমীর শুভলগ্নে রাত সাড়ে ১২টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। ভোর ছ’টা থেকেই শুরু হয়েছে দর্শনার্থীদের প্রবেশ। সকল পর্যটক ও ভক্ত মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করছেন। দূরদূরান্ত থেকে আসা ভক্তেরা যেন নির্বিঘ্নে দশন করতে পারেন, তার জন্য আয়োজনের প্রতিটি ধাপে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। দুপুরে প্রসাদ বিতরণ, দিনভর রয়েছে কীর্তন ও ধর্মীয় আলোচনা। রাত ১২টায় হবে শ্রীকৃষ্ণ জন্মোৎসব পুজো, যেখানে হাজারও ভক্ত একসঙ্গে প্রার্থনায় অংশ নেবেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির প্রাঙ্গণে পুলিশ টহল ও স্বেচ্ছাসেবক দল রয়েছে। ভোরে মঙ্গল আরতির সময় শঙ্খধ্বনি ও ঘণ্টার শব্দে গমগম করে পুরো এলাকা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কীর্তন ও প্রবচনের মাধ্যমে ভগবানের মহিমা বর্ণনা হবে, আর সন্ধ্যা ঘনিয়ে এলে আলোকসজ্জায় সেজে উঠবে সমগ্র মন্দির।