অটলবিহারী বাজপেয়ির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

0
148
ছবি সৌজন্যে : এক্স
প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর সপ্তম মৃত্যু বার্ষিকীতে দিল্লিতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি জেপি নাড্ডা।
ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী এক্স পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রীকে আত্মনির্ভরশীল ভারতের প্রথম অভিভাবক বলে উল্লেখ করেছেন। বলেছেন, দেশের অগ্রগতি, প্রগতিতে তিনি অসামান্য অবদান রেখেছেন। প্রসঙ্গত, বিজেপি নেতা, তিনবারের প্রধানমন্ত্রী বাজপেয়ীকে ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার ভারতরত্ন সম্মানে ভূষিত করে।
বিজেপির প্রথমসারির এই নেতা সব দলের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন। সবচেয়ে কম সময়, মাত্র তেরো দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ডধারী বাজপেয়ী তিন দফায় প্রধানমন্ত্রী হন। ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত টানা নানা টানাপোড়েনের মধ্যে পাঁচ বছর সরকার চালিয়েছেন।