
রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের সমাধান খুঁজতে আগামী কয়েক মাসে তিনটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মহম্মদ ইউনূস।
তিনি বলেছেন, রোহিঙ্গা শরণার্থী সঙ্কট মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন পেতে মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির আসিয়ান সভাপতির ভূমিকা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দেওয়ার অভিজ্ঞতা ও আসিয়ান নেতৃত্বের কারণে মালয়েশিয়া একটি আঞ্চলিক সমাধান বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ড. ইউনূস সতর্ক করে বলেছেন, মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর চলমান সংঘর্ষের কারণে নতুন করে বাংলাদেশে ঢুকছে। তিনি জানিয়েছেন, গত ১৮ মাসে নতুন করে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।








